ক্যান্সারে আক্রান্ত জাবি শিক্ষার্থী হ্যাপি বাঁচতে চায়

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি (২৫) দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারের মতো মরণঘ্যাতি রোগে

2026-08-04T14:59:54+00:00
2026-08-04T14:59:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্যান্সারে আক্রান্ত জাবি শিক্ষার্থী হ্যাপি বাঁচতে চায়
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ১১৭)
জাবি ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি
X

জাবি ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি (২৫) দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারের মতো মরণঘ্যাতি রোগে আক্রান্ত হয়ে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন। 

তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন হওয়ায় সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

জানা গেছে, হ্যাপির শরীরে প্রথমে Grade-3 Invasive Breast Carcinoma (NST) ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষায় এটি Triple Negative Breast Cancer (TNBC) হিসেবে শনাক্ত হয়, যা স্তন ক্যান্সারের অন্যতম আক্রমণাত্মক ধরন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন, কেমোথেরাপি, রেডিয়েশনসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা জরুরি।

পরিবার সূত্রে জানা যায়, মাত্র দুই বছর আগে ফুসফুসের ক্যান্সারে হ্যাপির বাবা মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই হ্যাপি নিজেই প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন। সীমিত সামর্থ্যের কারণে তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

হ্যাপির চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে -
অগ্রণী ব্যাংক পিএলসি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা)
হিসাবের নাম: MST SHAHIDA AKTER
হিসাব নম্বর: 0200023010000

ডাচ্-বাংলা ব্যাংক (সাভার বাজার শাখা)
হিসাবের নাম: FAHIMA KHANAM HAPPY
হিসাব নম্বর: 1371050613457

বিকাশ (পার্সোনাল): 01812-684100

নগদ/রকেট: 01770-399328





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy