মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কাজ করছে সরকার: প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, কর্মক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের বৈষম্য দূর করে তাদের জন্য

2026-08-04T16:24:18+00:00
2026-08-04T16:24:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কাজ করছে সরকার: প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৩৬)
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন
X

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, কর্মক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের বৈষম্য দূর করে তাদের জন্য সমান সুযোগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। 

তিনি শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে অধিকতর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখীতা বৃদ্ধির লক্ষ্যে এ মাসের মধ্যেই ইউজিসির উদ্যোগে মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষার্থী ও শিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে উন্নয়নের বাস্তবভিত্তিক রোডম্যাপ প্রণয়ন করা হবে। কর্মশালায় নারী শিক্ষার্থী ও নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “জুলাই শহীদ দিবস-২০২৬” পালন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডিনসহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি ও সামাজিক কাঠামোর পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় উন্নয়নের এ অভিযাত্রায় মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই-পরবর্তী বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা দক্ষ, সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রেরণা জোগায়। তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান, তথ্যপ্রযুক্তি দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় সমৃদ্ধ করে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অধিভুক্ত মাদরাসাগুলোর শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার জনাব শাহিনুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, সরকারি মাদরাসা ই-আলীয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। 

জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা জন্য দোয়া-মোনাজাত করা হয়।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শক (অ:দা:) প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মো: আবুবকর সিদ্দিক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ এবং অধিভুক্ত মাদরাসার ঢাকা বিভাগের বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy