যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ (৩০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট)

2026-08-04T17:03:52+00:00
2026-08-04T17:03:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ২৫)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ (৩০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে যশোর শহর থেকে মনিহারের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। 

এ সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না। দুর্ঘটনায় তার পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিলটন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy