প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ১২)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় মোক্তার হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। এসময় দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসির আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত মোক্তার হোসেন নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নের বাড়ীরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) আবদুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ সালে পরকীয়ার জের ধরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন স্বামী মোক্তার আলী। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেন। আসামীর রায় দ্রুত কার্যক্রর করার জোর দাবি জানান নিহতের পরিবার।