প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ২২)

X
স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সোমবার (৩ আগস্ট) পৃথক অভিযান পরিচালনা করে শহরের কাজীপাড়া পানির ট্যাংকি এলাকা থেকে ৪ বোতল কেরু কোম্পানীর মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমান কালু (৪৩) নামে এক ব্যক্তিকে এবং উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিছামত এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বামী শামীম (৩১) ও তার স্ত্রী মোছাঃ আদরি আক্তারকে (২৭) ২৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায় সোমবার (৩ আগস্ট) ভোররাতে শহরের কাজীপাড়া পানির ট্যাংকি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমান কালুর (৪৩) বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বোতল কেরু কোম্পানীর মদসহ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে কেরু কোম্পনীর মদের ১৫টি খালি বোতলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর পিতার নাম মৃত. আলাউদ্দিন।
অপরদিকে একইদন সোমবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিছামত এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বামী শামীম (৩১) ও তার স্ত্রী মোছাঃ আদরি আক্তার (২৭)’ কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে এ অভিযান চালানো হয়।
এসময় তিনি আরো জানান, মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।