হল দখলকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

রাজধানী

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৪ আগস্ট)

2026-08-04T18:06:36+00:00
2026-08-04T18:06:36+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হল দখলকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, থেমে থেমে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন- ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সানাউল্লাহ (৩০) ও লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।

আহত রাব্বি অভিযোগ করেন, তিনি মাদরাসার ছাত্র না। তবে সেখানে তার অনেক বন্ধুবান্ধব রয়েছে। তাদের সঙ্গেই বিকেলে মাদরাসা চত্তরে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই শিবিরের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। লাঠিসোটা দিয়ে পেটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরে পেটানোর আঘাত রয়েছে। এ ছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy