ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

বুলেটিন ডেস্ক

রাজধানী

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।রোববার (২

2026-08-03T17:55:02+00:00
2026-08-03T17:55:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৪০)
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
X

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 

রোববার (২ আগস্ট) প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। 

২ ও ৩ আগস্ট ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মোস্তফা মোহসীন, বিএফএম; ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ। 

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি ৩ আগস্ট সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের হাতে সনদপত্র তুলে দেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy