জবি সাংবাদিকতা অ্যালামনাই নির্বাচন স্থগিত

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।ক্যাম্পাসের চলমান

2026-08-06T09:56:38+00:00
2026-08-06T09:56:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জবি সাংবাদিকতা অ্যালামনাই নির্বাচন স্থগিত
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৫৬ এএম   (ভিজিট : ২৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

ক্যাম্পাসের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং অনলাইনে ভোটগ্রহণ নিয়ে প্রার্থীদের আপত্তির প্রেক্ষাপটে আগামী ৭ আগস্ট শুক্রবারের নির্ধারিত ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৫ আগস্ট)  সন্ধ্যা ৭:৩০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ  অ্যালামনাই এসোসিয়েশন সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং অনলাইনে ভোট গ্রহণে প্রার্থীদের আপত্তি থাকায় ৭ আগস্ট ২০২৬, শুক্রবার ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  ভোটগ্রহণের সময়সূচি  ও প্রক্রিয়া খুব শিগগিরই জানানো হবে। 

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পেছনে ক্যাম্পাসের বর্তমান  পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয় এবং ৫ ও ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এর আগে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনটি অনলাইনে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। নির্ধারিত ৭ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছিল।

তবে অনলাইনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রার্থীদের মধ্যে আপত্তি দেখা দেয়। ভোটের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইন ভোটের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়েও আলোচনা শুরু হয়।শেষ পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ না করে ৭ আগস্টের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটগ্রহণের নতুন সময়সূচি ও প্রক্রিয়া নির্ধারণ করে পরবর্তীতে সংশ্লিষ্টদের জানানো হবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy