প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)

2026-08-06T10:35:06+00:00
2026-08-06T10:35:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ১৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

শিক্ষা উপদেষ্টার সহকারী একান্ত সচিব এবং পবিপ্রবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব নাহিদ ও পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুলের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের অংশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সম্মুখভাগ, টিএসসি এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় পবিপ্রবি ছাত্রদলের নেতা আবিদ রনি, রাকিবুল ইসলাম, রাশেদ খান, সজীব চন্দ্র শীল, আদনান মাসরুর, আজিম হাসান দীপু, অমিয় জামান, ফাহিম আহমেদ, রাইয়ান খান, সৈয়দ মাহমুদ নিবির, মহিবুর রহমান মুবিনসহ অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে অংশ নেন।

কর্মসূচি শেষে পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, "জুলাই মাসব্যাপী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে"।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy