তারুণ্যের কারণেই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে: বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, সকল ছাত্র-জনতা যেভাবে ২০২৪ সালের জুলাইয়ে অভূতপূর্ব

2026-08-06T11:10:07+00:00
2026-08-06T11:10:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারুণ্যের কারণেই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে: বেরোবি উপাচার্য
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ১৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, সকল ছাত্র-জনতা যেভাবে ২০২৪ সালের জুলাইয়ে অভূতপূর্ব গণ-অভ্যুত্থান ঘটিয়েছিল, তার পুরো কৃতিত্ব আমাদের তারুণ্যের। এই তারুণ্যের কারণেই আজ বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আজ আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক শহিদ আবু সাঈদের আত্মত্যাগ বিশ্বের বুকে বিরল ঘটনা। শহিদ আবু সাঈদের আত্মত্যাগ ছিল এই আন্দোলনের উজ্জ্বল নিদর্শন, যা আজও তরুণ প্রজন্মের জন্য সংগ্রামের অনুপ্রেরণা হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই, আর যেন কখনো কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর কর্মসূচির সূচনা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক রোড ম্যাগাজিন প্রকাশ, শহিদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল, আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ‘বাগধারা’ সঙ্গীত পরিবেশন করে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy