কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও রক্তঝরা জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা এবং শহীদ

2026-08-06T11:25:02+00:00
2026-08-06T11:25:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ১৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও রক্তঝরা জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, "গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।"
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাত হোসেন শাহ্ আলম।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্য ও আন্দোলনকারী সংবর্ধিত যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

এর আগে, বিকেলে প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচর পৌর এলাকার গাইলকাটা ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy