জনগণ পরিবর্তন চেয়েছে বিধায় জুলাই আন্দোলন সফল হয়েছে: মউক চেয়ারম্যান

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

শিক্ষা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আহত জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৫আগষ্ট)

2026-08-06T12:02:22+00:00
2026-08-06T12:02:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণ পরিবর্তন চেয়েছে বিধায় জুলাই আন্দোলন সফল হয়েছে: মউক চেয়ারম্যান
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ১৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আহত জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(৫আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুধন কুমার বিশ্বাস'র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো:আমিনুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। 

এ সময় তিনি বলেন, ভোটের অধিকারের জন্য সতেরো বছর আন্দোলন করেছি।ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কোনদিন আন্দোলন করেনি। হাসিনা বলেছে বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই। হাসিনার কথা সত্য প্রমাণিত হয়নি, মিথ্যা প্রমাণিত হয়েছে।
২৪ এর গণঅভ্যুত্থানের আন্দোলনটা মূলত শুরু হয়েছে ১৮ সাল থেকে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছিল। 

তিনি বলেন, যখন হাইকোর্টের মাধ্যমে তাদের দাবি আদায় হয়েছিল তখন আন্দোলন কিছুটা স্মিমিথ হয়েছিল। আন্দোলনকারীর একটা অংশ নির্যাতন হয়েছিল, ঠিক ওই সময়েই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ওই আন্দোলনটাকে বেগমান করার জন্য ছাত্র সমাজ, যুব সমাজকে উৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 

এই সময় তিনি আরো বলেন,জনগণ পরিবর্তন চেয়েছে বিধায় জুলায় আন্দোলন সফল হয়েছে।ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, এদেশের বিভিন্ন দলীয় লোকের সমন্বয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এই গণঅভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তাদের পাশে রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এ উপজেলায় জুলাই নিহতদের পরিবার ও আহতদের পাশে বিএনপির পক্ষে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। 

এ সময় আরও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি)এস,এম,নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ,উপজেলা জামাতের আমির মাওলানা মো: আব্দুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় প্রশিক্ষক মো: শফিকুল ইসলাম, এনসিপি নেতা, মো: ইউনুস, জুলাই যোদ্ধা মো: বাপ্পি মিয়া,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আব্দুল বাতেনসহ আরো অনেকেই। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো: লুৎফর রহমান, উপজেলা মৎস্য অফিসার সুরজিৎ পারিয়াল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.শিমু সাহা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী,প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,সাংবাদিক,উপজেলা ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন রকি, জুলাই আহত যোদ্ধাসহ উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy