সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬

2026-08-06T13:09:51+00:00
2026-08-06T13:09:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ১৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা  রোপন ও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ ও বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল পিএসসি,জি।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল বলেন, "গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। 
প্রতিটি শিক্ষার্থীকে কেবল চারা রোপণ করলেই চলবে না, তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে। পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় পাড়া কার্বারী আংক্য ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy