উপাচার্যকে স্মারকলিপি ও অ্যাম্বুলেন্স হস্তান্তর জকসু-শিবির নেতাদের

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্য নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।

2026-08-06T13:47:00+00:00
2026-08-06T13:52:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উপাচার্যকে স্মারকলিপি ও অ্যাম্বুলেন্স হস্তান্তর জকসু-শিবির নেতাদের
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৪৭ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১:৫২ পিএম  (ভিজিট : ২৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্য নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্মারকলিপি জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

স্মারকলিপি প্রদান শেষে জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ যখন ক্যাম্পাস ত্যাগ করছিলেন, তখন সেখানে ছাত্রদল নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। 

স্মারাকলিপি জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জকসু ‍ভিপি। 

তিনি বলেন, আমাদের দাবিগুলো উত্থাপন করেছি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, জকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত সকল বহিরাগত এবং ছাত্রদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছি। 

বিশেষ করে বহিরাগত ও অছাত্রদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ড নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্য নেতারা ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy