৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগেজামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।বুধবার

2026-08-06T18:03:42+00:00
2026-08-06T18:03:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৩)
জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ
X

জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ

৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ জামালপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাকে মঙ্গলবার বিকেলে শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা সাতটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারকৃত আব্দুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং মিলনবাজার ভাংবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ। তিনি আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকের দায়িত্বেও ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy