রাজবাড়ী থেকে দু’টি অত্যাধুনীক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে দু’টি অত্যাধুনীক বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গুলি ও দেশীয় অস্ত্রসহ

2026-08-06T18:14:12+00:00
2026-08-06T18:14:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ী থেকে দু’টি অত্যাধুনীক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে দু’টি অত্যাধুনীক বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাশীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তি বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার সময় রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোঃ মোমিন মোল্লার কাছ থেকে একটি বিদেশী স্টালিং সাব মেশিনগান ২ টি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

অপর দিকে রাত দশটা ১৫ মিনিটে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রীজ এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র, নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত সন্ত্রাশীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া ছলছে।  

র‌্যাব-১০ এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপরাধ দমনে ও মাদক নির্মলে র‌্যাবের এমন অভিযান চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy