টঙ্গিবাড়ীতে ‘নবকিরণ’ ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত মাদকবিরোধী ক্লাব ‘নবকিরণ’-এর কার্যক্রমের

2026-08-06T18:24:54+00:00
2026-08-06T18:24:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে ‘নবকিরণ’ ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ১৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত মাদকবিরোধী ক্লাব ‘নবকিরণ’-এর কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার যশলং ইউনিয়নের পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে এক মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংস করে দেয়। তাই শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ‘নবকিরণ’ ক্লাবের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সুস্থ, সুন্দর ও আলোকিত জীবনের পথে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যদি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে যুক্ত থাকে, তাহলে তারা কখনোই মাদকের দিকে ঝুঁকবে না। তাই প্রতিটি বিদ্যালয়ে এই ক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।”

যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টঙ্গিবাড়ীতে মাদক প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে ‘নবকিরণ’ ক্লাব অন্যতম। এই ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, তাদের লেখাপড়ার মানোন্নয়ন, সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিভিন্ন সৃজনশীল ও প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করা হচ্ছে।

বিদ্যালয়ভিত্তিক এই ‘নবকিরণ’ ক্লাব পরিচালনা করবে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এর সার্বিক ব্যবস্থাপনায় থাকবে যশলং ইউনিয়ন পরিষদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy