পাইকগাছায় সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় শিক্ষার্থীসহ গরীব ও দুস্থদের মাঝে সাইকেল-ভ্যানসহ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, ২৫-২৬ অর্থবছরে এডিপি'র অর্থায়নে

2026-08-06T19:07:48+00:00
2026-08-06T19:07:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৫)
সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
X

সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

খুলনার পাইকগাছায় শিক্ষার্থীসহ গরীব ও দুস্থদের মাঝে  সাইকেল-ভ্যানসহ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, ২৫-২৬ অর্থবছরে এডিপি'র অর্থায়নে ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ থেকে বৃহস্পতিবার  আনুষ্ঠানিক ভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।  

সকালে উপজেলা পরিষদ হলরুমে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ২০ শিক্ষার্থী'র  বাইসাইকেল,২০ দুস্থ মহিলার সেলাই মেশিনসহ  ৫ গরীব ভ্যান চালকের হাতে নতূন ভ্যান  তুলে দেন। 

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত  উপকরণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী প্রশান্ত কুমার পাল,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জেলা ইউনিট সদস্য সহকারি অধ্যাপক আব্দুল মোমিন সানা, জামায়াত নেতা অ্যাডভোকেট  মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামাতের আমীর ডাঃ আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy