প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : ২৯)

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অস্বচ্ছল ১৯টি পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি বরাদ্দ থেকে প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ, কেন্দ্রীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।