নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতপন্থী ৭ আইনজীবীদের পদত্যাগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বর্তমান সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতে ইসলামীপন্থী ৭ আইনজীবীরা পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার

2026-08-06T19:20:29+00:00
2026-08-06T19:20:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতপন্থী ৭ আইনজীবীদের পদত্যাগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ১৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বর্তমান সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতে ইসলামীপন্থী ৭ আইনজীবীরা পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছে এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন- সহকারি পিপি অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর দেওয়ান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সারওয়ার, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, সহকারী পিপি অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান ও সহকারি পিপি অ্যাডভোকেট আক্তার হোসেন।

এ বিষয়ে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান বলেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা আমাদের দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করার চেষ্টা করেছি। বিচারপ্রার্থীদের প্রতিকার দেয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমের সাথে আমরা একমত পোষণ করতে পারছি না। যার কারনে আমরা আমাদের পদ থেকে পদত্যাগ করেছি। 

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা সরকারে আসীন হওয়ার পর জুলাইকে ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করা; স্বাধীন সচিবালয় না করার এবং আইন সচিবালয় ও গুম কমিশন অধ্যাদেশ বাতিল করার কারণে প্রতিবাদ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি। জেলা ম্যাজিস্ট্রেট আমাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, আমরা পদত্যাগপত্র গ্রহণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy