প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৭:৩২ পিএম (ভিজিট : ৪১)

X
ফাইল ছবি
২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ ছাড়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।