মান্দায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যোগদান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) হিসেবে যোগদান করেছেন মোঃ মোসাব্বির হোসেন খান। গত ৪ আগস্ট

2026-08-06T19:43:52+00:00
2026-08-06T19:43:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যোগদান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৫২)
প্রাথমিক শিক্ষা অফিসারের যোগদান
X

প্রাথমিক শিক্ষা অফিসারের যোগদান

নওগাঁর মান্দায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) হিসেবে যোগদান করেছেন মোঃ মোসাব্বির হোসেন খান। গত ৪ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মান্দায় যোগদানের আগে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইউএপিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মান্দা উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) হিসেবেও কর্মরত ছিলেন।

অন্যদিক, গত ১৪ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মান্দার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনামকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বদলি করা হয়। একই সঙ্গে তাঁকে রাজশাহী বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

এদিকে, মান্দায় নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ মোসাব্বির হোসেন খান দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy