আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে: মনজুর এলাহী এমপি

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার ( ৭ আগস্ট)

2026-08-07T15:39:34+00:00
2026-08-07T15:39:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে: মনজুর এলাহী এমপি
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার ( ৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুঃ আব্দুর রহিম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি শিবপুর আসনের এমপি ও শিল্প মন্ত্রনালয়ের  সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন দেশ পরিচালনা করবে। আজকের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা একদিন বড় হবে। দেশের  কল্যাণে অবদান রাখবে। ফলে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়তে হবে। এলক্ষে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য শিবপুর উপজেলায় ২০২৫ সালের সর্বমোট ১৭৪জন বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে ট্যালেন্টপুল সরকারি ৫৮, বেসরকারি ১১, সাধারণ বৃত্তি সরকারি ৮৮জন, বেসরকারি ১৭জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy