বিদ্যুতের তীব্র সংকট, ধনবাড়ীতে বাড়ছে দুর্ভোগ!

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিদ্যুৎ সংকটের ঘন ঘন লোডশেডিংয়ে ছাত্র ছাত্রীর পড়াশোনা বিপর্যস্ত, ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।সময় মতো

2026-08-07T15:48:29+00:00
2026-08-07T15:48:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুতের তীব্র সংকট, ধনবাড়ীতে বাড়ছে দুর্ভোগ!
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১১)
২০০ বছরের সাক্ষী টাঙ্গাইলের ধনবাড়ী জমিদার বাড়ি
X

২০০ বছরের সাক্ষী টাঙ্গাইলের ধনবাড়ী জমিদার বাড়ি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিদ্যুৎ সংকটের ঘন ঘন লোডশেডিংয়ে ছাত্র ছাত্রীর পড়াশোনা বিপর্যস্ত, ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সময় মতো বিদ্যুৎ না থাকার কারণে লেখাপড়ায় মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। বৈদ্যুতিক ব্যবহৃত ব্যবসায় লোকসানের পাল্লা ভাড়ি হওয়ার ঝুঁকিতে অনেক ব্যবসায়ী। গরমে অতিষ্ঠ জনজীবন বাড়ছে রোগব্যাধি, আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষেরা। এই আধুনিক যোগে বিদ্যুৎ লোডশেডিংয়ে বেশি  প্রভাব পড়েছে শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে। বিদ্যুৎতের এই সমস্যার কারণে তীব্র গরম আর আলোর অভাবে পড়তে বসেনা কোমল মতি শিক্ষর্থী সহ স্কুল কলেজে পড়োয়া শিক্ষার্থীরা। ভেপসা গরমের কারণে রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না শিশু সহ বিভিন্ন বয়সের মানুষেরা।

স্থানীয়দের অভিযোগ ২ ঘন্টা থেকে আড়াই ঘন্টা টানা বিদ্যুৎ থাকলেও ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৮ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, বাকি ১২ ঘন্টাই বিদ্যুৎ ছাড়াই থাকতে হয় গ্রাম অঞ্চলের মানুষ। অতিষ্ট জনজীবনে চরম দুর্ভোগে পরেছে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সবচেয়ে বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানচালকরা। সময়মতো ব্যাটারি চার্জ দিতে না পারায় তাদের আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

ধনবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী নাঈমুল হাসান জানান, ধনবাড়ী উপজেলায় দৈনিক ১৫-১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১১ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy