ডা. আজিজুর রহমানকে লোহাগড়ায় সংবর্ধনা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় চিকিৎসা শাস্ত্রে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করায় লোহাগড়ার কৃতি সন্তান ডা. মো.

2026-08-07T15:52:05+00:00
2026-08-07T15:52:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডা. আজিজুর রহমানকে লোহাগড়ায় সংবর্ধনা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় চিকিৎসা শাস্ত্রে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করায় লোহাগড়ার কৃতি সন্তান ডা. মো. আজিজুর রহমান মুয়াজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে শহরের ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের দ্বিতীয় তলার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো: মুস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পরিচালক ডা. সুজিত কুন্ডু, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, শিক্ষক মহসিন উদ্দিন, মেহেদী হাসান বিশ্বাসসহ প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে , ডা. আজিজুর রহমান এফসিপিএস (সার্জারি) ২০১৭ সালে, এফসিপিএস (ইউরোলজি) ২০২১ সালে এবং এমএস (সার্জিক্যাল অনকোলজি) ২০২৬ সালে সম্পন্ন করেন। 

একজন চিকিৎসক হিসেবে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের এ সাফল্য দেশের একাডেমিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন।

অনুষ্ঠানে বক্তারা ডা. আজিজুর রহমানের এ সাফল্যের প্রশংসা করেন এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁরা বলেন, এ ধরনের অর্জন তরুণ চিকিৎসকদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আজিজুর রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy