প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম (ভিজিট : ১৭)

X
বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করে শুক্রবার (৭ আগষ্ট) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, আড়াইহাজার পৌরসভার দাসপাড়া গ্রামের কবির হোসেনের পুত্র সজল (১৯),ফতেপুর ইউনিয়নের নৈকাহোন গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সামসুল হামিদ (৩৬), ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দী গ্রামের জাকির ভূইয়ার ছেলে মোঃ ইউসুফ ভুইয়া (২২), একই গ্রামের মোঃ বকুল ভুইয়ার ছেলে মোঃ সুমন ভুইয়া (২৮) এবং একই গ্রামের নুরুল হক ভুইয়ার ছেলে শ্যামল ভূইয়া (৩২)।
তাদের প্রত্যেকের নামে আড়াইহাজার থানায় পৃথক পৃথক মামলা রয়েছে বলে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান।