মান্দায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।শুক্রবার (৭ আগস্ট)

2026-08-07T17:21:55+00:00
2026-08-07T17:21:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মান্দায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১৫)
দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
X

দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে হাজী গোবিন্দপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy