সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকোর স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৫

2026-08-07T20:19:52+00:00
2026-08-07T20:19:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ২৬)
মহিলা ফুটবল টুর্নামেন্ট
X

মহিলা ফুটবল টুর্নামেন্ট

বগুড়ার সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকোর স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৫ টায় সারিয়াকান্দি উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পাবলিক মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো.আতিকুর রহমান। 

মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে দুপচাচিয়া ফুটবল একাডেমী বনাম রক্সি ফুটবল একাডেমী খেলায় সুন্দর প্রতিযোগিতা করে। খেলায় রক্সি ফুটবল একাডেমী বিজয়ী হয় ৪ গোলে। রানার্সআপ হয় ৩ গোলে দুপচাচিয়া ফুটবল একাডেমী। পরে বিজয়ী ও রার্নাস আপ দলের হাতে ট্রফি তুলে দেন খেলার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। সার্বিক সহযোগিতা ও খেলা পরিচালনা করেন- শফিকুল ইসলাম মুক্তি, মো. সোহেল রানা, জয়নাল, রাজু আহম্মেদ। 

প্রধান অতিথি তার বক্তব্যবে বলেন,বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। এজন্য আমাদের খেলার মাঠ দরকার। তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেয়া দরকার। এ সময় যুব সমাজকে মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হীরা, আহবায়ক উপজেলা যুবদল মইদুল ইসলাম মুন্সী, উপজেলা যুব দলের সিনিয়র যুম্ন সম্পাদনা তারাজুল ইসলাম ফণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক কমিশনার সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. আসাদুজ্জামান শোভন, সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল নিলয় হাসান শাকিব, উপজেলা ছাএদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, উপজেলার বিএনপি ও সকল  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy