ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।আজ শুক্রবার

2026-08-07T20:27:06+00:00
2026-08-07T20:27:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৫)
৮ বাংলাদেশি নারী আটক
X

৮ বাংলাদেশি নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। অভিযানটি সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান সেখ বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দুপুরেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy