নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, নাটোর

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিন চালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় দুই

2026-08-08T12:57:39+00:00
2026-08-08T12:57:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ৩
স্টাফ রিপোর্টার, নাটোর
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিন চালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় দুই গরু ব্যবসায়ীসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার হাজিরহাট গ্যাসপাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, সংঘর্ষে বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা গরু ব্যবসায়ীর মধ্যে আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং পথে তার ছোট ভাই জাহাঙ্গীর মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।তিনি আরো বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy