প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১০ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:৩০ পিএম (ভিজিট : ২১)

X
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির বাস চাপায় দুইজন নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ ই আগস্ট) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে মধ্য পাকুন্দিয়া গুনি বাড়ির রইছ উদ্দিনের ছেলে মোঃ ছোটন মিয়া(৩২) এর অটোরিকশাযোগে মির্জাপুর থেকে পাকুন্দিয়া মৌসুমি সিনেমা হলের সামনে থেকে কৃষি শ্রমিক আসতে যাচ্ছিলেন কয়েক।
এসময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বেপরোয়া গতির একটি অনন্যা পরিবহন বাস বরাটিয়া বাজার চৌরাস্তা বাজারে অটোরিকশা কে পিছন থেকে চাপা দিলে দুমড়ে মুচরে যায় অটো রিক্সাটি। ঘটনাস্থলেই উপজেলার বাহাদিয়া গ্রামের আঃ মান্নানের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৫) মারা যায়।
স্থানীয়রা অটোরিকশা চালকসহ ৩ জনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে তিনজনকেই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেখানে উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতি গ্রামের মাহতাবউদ্দিনের ছেলে মোঃ উজ্জ্বল মারা যায়। অটোরিকশা চালক ছোটন সহ আরেক আরেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল রহমান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।