ছাত্রদলের ইউনিয়ন কমিটি গঠনে মনোহরদীতে তথ্য সংগ্রহ সভা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের জন্য

2026-08-08T17:01:26+00:00
2026-08-08T17:01:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদলের ইউনিয়ন কমিটি গঠনে মনোহরদীতে তথ্য সংগ্রহ সভা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ১৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের জন্য তথ্য সংগ্রহ ফরম জমা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার মনোহরদী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে সম্ভাব্য পদপ্রত্যাশী ও নেতাকর্মীদের মাঝে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।  বিতরণকৃত ফরম জমা নেওয়ার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসতাকিম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার, কলেজ শাখার প্রস্তাবিত সভাপতি প্রিন্স রাকিব এবং প্রস্তাবিত সাধারণ সম্পাদক রুবেল প্রধান। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন কমিটি গঠনের এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য ও সক্রিয়  নেতাকর্মীদের সমন্বয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy