রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

2026-08-09T07:56:09+00:00
2026-08-09T07:56:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৫৬ এএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে মোড় নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে রাখেন। এ সময় চালককে মারধর করেন কয়েকজন। রক্তাক্ত মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy