শার্শায় ইয়াবাসহ ৫৯ বছরের এক ব্যক্তি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল কাদের (৫৯) নামে এক ব্যক্তিকে

2026-08-10T10:29:11+00:00
2026-08-10T10:29:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শার্শায় ইয়াবাসহ ৫৯ বছরের এক ব্যক্তি গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল কাদের (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা উপজেলার জিবলীতলা আইসি ক্যাম্প মোড়সংলগ্ন আর কে স্টোরের পশ্চিম পাশে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার যাত্রী হিসেবে থাকা আব্দুল কাদেরকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদের যশোরের বেনাপোল পোর্ট থানার বুজতলা পূর্বপাড়ার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy