প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৫৭ এএম (ভিজিট : ৩)

X
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে দিনের শেষ কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন।
রোববার (৯ আগস্ট) রাত সোয়া ৮টায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত এ সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
সভায় চট্টগ্রামের সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সাংগঠনিক সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেন।
ফটিকছড়ি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হাটহাজারীতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন।
এরপর হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে যোগ দেন।