প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫৫ এএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বারের চেয়ে দুই গুণেরও বেশি বেড়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি, গতবছর এই সংখ্যা ছিল ১৩৪টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।
অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে-এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। এ বছর দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৮৪টি।