ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল

2026-08-10T11:09:12+00:00
2026-08-10T11:09:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রিন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল ধর্ম বর্ণের এবং সমতল ও পাহাড়ের মানুষের ঐক্যের মধ্য দিয়ে একটি ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ার কাজ শুরু হয়েছে। যেখানে মূল থিম 'সবার আগে বাংলাদেশ '।কোনো বৈষম্য, অবহেলা বা বঞ্চনা চলবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ( টি ডব্লিউ এ )আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন গারো, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। বৈচিত্র্যই বাংলাদেশের শক্তি বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির  চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে যেখানে ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে রাষ্ট্র হবে সবার।

তিনি আরও বলেন, গারো, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। বৈচিত্র্যই বাংলাদেশের শক্তি বলেও তিনি মন্তব্য করেন। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও গারো পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের উন্নয়ন শুধু অবকাঠামোগত নয়, বরং সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণকেও উন্নয়নের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে যখন প্রান্তিক জনগোষ্ঠীও এর অংশীদার হবে। বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। 

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,ধর্মীয় গুরুদের আর্থিক প্রণোদনা কর্মসূচির উল্লেখ করে বলেন, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষেরাও এসব প্রণোদনা পাবেন। তিনি বলেন প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে প্রতি মন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দিয়ে তাদের কল্যাণে তহবিল দ্বিগুণ করেছেন । মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিশ্রুত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের কাজ শুরু হয়েছে। 

তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, বিএনপি ঐক্যেই শক্তি, অনৈক্যে বিভক্তি। তিনি সকলকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হবার তাগিদ দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তির মতো বিএনপি ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের রাজনীতির খেলায় দাবার গুটি হিসেবে ব্যবহার করবে না।

টি ডব্লিউ এ এর চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান , টি ডব্লিউ এ এর মহাসচিব বিপুল হাজং, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম,  সুব্রত রেমা, শুভ্রা পান্ত্রা সহ ক্ষুদ্র জাতি গোষ্ঠী নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy