গভীর রাতে ১৫ হাজার টাকায় মিটমাট!

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ফল কিনতে গিয়ে ব্যবসায়ীর মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজমিরীগঞ্জ বাজারে ফল কেনার সময় এক ফল ব্যবসায়ীর

2026-08-10T14:51:55+00:00
2026-08-10T14:51:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গভীর রাতে ১৫ হাজার টাকায় মিটমাট!
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ৯৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফল কিনতে গিয়ে ব্যবসায়ীর মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজমিরীগঞ্জ বাজারে ফল কেনার সময় এক ফল ব্যবসায়ীর মোবাইল ফোন কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়ার বিরুদ্ধে।

পরে গভীর রাত পর্যন্ত বিষয়টি নিয়ে নাটকীয়তার পর ব্যবসায়ীকে মোবাইলের মূল্য বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


ঘটনাটি শনিবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে আজমিরীগঞ্জ সদরের বাজারে ফল ব্যবসায়ী রাজিব মিয়ার দোকানে ঘটে।


খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতে এসআই রাসেল মিয়া ফল কেনার জন্য রাজিব মিয়ার দোকানে যান। এ সময় ফল কেনার পাশাপাশি ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৪৯ মিনিট থেকে ৮টা ৫৪ মিনিট পর্যন্ত ওই পুলিশ কর্মকর্তা দোকানে অবস্থান করেন। ফলের মূল্য পরিশোধের সময় তাঁর হাতে থাকা একটি ফাইল ব্যবসায়ীর মোবাইল ফোনের পাশে রাখেন। পরে নিজের মোবাইল ফোনের সঙ্গে ব্যবসায়ীর মোবাইল ফোনটিও নিয়ে দোকান থেকে বের হয়ে যেতে দেখা যায় তাঁকে।


কিছুক্ষণ পর ব্যবসায়ী রাজিব মিয়া নিজের মোবাইল ফোনটি খুঁজে না পেয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এতে এসআই রাসেলকে মোবাইল ফোনটি নিয়ে যেতে দেখা যায় বলে জানান তিনি। পরে ফোনটি ফেরত চাইলে প্রথমে তা অস্বীকার করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীর।


এ নিয়ে গভীর রাত পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা চলার পর মোবাইল ফোনটি ফেরত না দিয়ে এর মূল্য বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হয় বলে জানান রাজিব মিয়া।


রাজিব মিয়া বলেন, রাতেই ওসি স্যারের মধ্যস্থতায় মোবাইলের মূল্য বাবদ ১৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টির সমাধান হয়েছে।

এ বিষয়ে এসআই রাসেল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন বলেন, ফল ব্যবসায়ী ও দারোগার মোবাইল একই স্থানে রাখার কারণে ভুলবশত মোবাইলটি নিয়ে আসা হয়েছে। শুনেছি, তাদের মধ্যে মিটমাট হয়েছে।

 ওসি বলেন, মোবাইলটি হারিয়ে যাওয়ার কারণে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। তবে তাদের কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে ওই দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy