জিয়ানগরে ১৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে সড়ক প্রসস্থকরন কাজের শুভ উদ্বোধন

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগরে ১৮কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে টগড়া-জিয়ানগর-বালিপাড়া-কলারণ-সন্ন্যাসী সড়ক (জেড-৭১১১) প্রশস্তকরণ, মজবুতিকরণ, সারফেসিং ও আনুষঙ্গিক নির্মাণকাজের শুভ উদ্বোধন

2026-08-10T11:27:59+00:00
2026-08-10T11:27:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে ১৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে সড়ক প্রসস্থকরন কাজের শুভ উদ্বোধন
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরে ১৮কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে টগড়া-জিয়ানগর-বালিপাড়া-কলারণ-সন্ন্যাসী সড়ক (জেড-৭১১১) প্রশস্তকরণ, মজবুতিকরণ, সারফেসিং ও আনুষঙ্গিক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের এ প্রকল্পের আওতায় সড়কের ৪ কিলোমিটার অংশ ১২ ফুট থেকে ১৮ ফুটে প্রশস্তকরণ এবং ১৩ কিলোমিটার সড়ক ১৮ ফুট প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হবে।

শনিবার (৯ আগস্ট) এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. রাসেল, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

সড়কটি উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে জিয়ানগরসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য  সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy