মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তাদের

2026-08-10T11:40:40+00:00
2026-08-10T11:40:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তাদের একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার ও কাঞ্চন স্লুইচগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,কাঞ্চন বাজার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে আব্দুল লতিফ (২৭) এবং কাঞ্চন স্লুইচগেট এলাকার আমিনুল ইসলামের স্ত্রী তৃপ্তি (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশিষ কুমার স্যান্নালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত হিরো ব্রান্ডের একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy