জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী ছাদ বাগান প্রতিযোগিতায় এক অনন্য গৌরব অর্জন করেছে শেরপুর

2026-08-10T15:19:50+00:00
2026-08-10T15:19:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী ছাদ বাগান প্রতিযোগিতায় এক অনন্য গৌরব অর্জন করেছে শেরপুর পৌরসভা। প্রতিযোগিতার “শ্রেণি-ঙ” ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান।

​গত ৯ আগস্ট (রবিবার) বিকেল ৩ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই সম্মানজনক জাতীয় পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।

​পরিবেশের ভারসাম্য রক্ষা, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পৌরসভার এই নিরবচ্ছিন্ন ও প্রশংসনীয় উদ্যোগের এক বড় জাতীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।

​​পৌরসভা কর্তৃপক্ষের এমন নান্দনিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। সবুজে ঘেরা, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার এই অগ্রযাত্রায় পৌরসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নগরবাসী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy