প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার কালিগঞ্জ বাজারে মাদক বিরোধী অভিযানের সময় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারিরা। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ খোকন হাওলাদারের নেতৃত্বে ৪জনের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামলের চায়ের দোকানে অভিযানের সময় মাদক কারবারি হারুনের শরীর তল্লাশিকালে ওই দোকানে উপস্থিত ইয়াবা ব্যাবসায়ী, হারুন, কামাল, শ্যামল, আকিদুল সহ ১০/১২ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে এসআই খোকনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় হারুনের কাছে থাকা আনুমানিক ৩/৪ শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১০/১২ জন মাদক কারবারি তাকে ছিনিয়ে নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে।
মাদককারবারী মোঃ হারুন রশিদ লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে।
এসময় স্হানীয়রা আহত এসআই খোকনকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাইদুল্লা হিমেল বলেন আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে, তিনি শংকামুক্ত।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৃষ্ট ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।