প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর ১ সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:তৌফিক পারভেজ, পুলিশ সদস্য, বিজিবির সদস্যরাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।