এবারও মির্জাপুর ক্যাডেট কলেজের অনবদ্য সাফল্য

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শিক্ষা

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত সবুজ ছায়াঘেরা ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ আরও একবার শিক্ষা ও সাফল্যের অনন্য উচ্চতায় নিজেদের নাম

2026-08-10T15:53:18+00:00
2026-08-10T15:53:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এবারও মির্জাপুর ক্যাডেট কলেজের অনবদ্য সাফল্য
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত সবুজ ছায়াঘেরা ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ আরও একবার শিক্ষা ও সাফল্যের অনন্য উচ্চতায় নিজেদের নাম খোদাই করেছে। 

প্রকাশিত ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তময় অধ্যায় সূচনা করেছে।

ফলাফল প্রকাশের পর মির্জাপুর ক্যাডেট কলেজ কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সাফল্যকে শতভাগের কাছাকাছি নিয়ে গেছে।

কলেজের এই কৃতিত্বপূর্ণ অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মো.আবুল কালাম আজাদ বলেন,এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা,কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি,শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা।সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।

কলেজের অধ্যক্ষ এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকল ক্যাডেট,শিক্ষক ও অভিভাবককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে,সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জনের ধারাবাহিকতা ভবিষ্যতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy