১৩-১৪ আগস্ট বাউয়েটে বসছে IEEE আন্তর্জাতিক সম্মেলন ‘স্পিকসকন ২০২৬’

বুলেটিন ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আগামী ১৩ ও

2026-08-10T17:46:56+00:00
2026-08-10T17:46:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৩-১৪ আগস্ট বাউয়েটে বসছে IEEE আন্তর্জাতিক সম্মেলন ‘স্পিকসকন ২০২৬’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ আগস্ট ২০২৬ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আই ইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনেকিশন এন্ড সিস্টেম (স্পিকসকন ২০২৬)। 

বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আই ইইই বাংলাদেশ সেকশন এবং আই ইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার-এর সহযোগিতায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা তাঁদের সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার হবে।

স্পিকসকন ২০২৬-এ ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১,০৪১টি গবেষণাপত্র জমা পড়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পিয়ার-রিভিউ প্রক্রিয়া শেষে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এই বিপুল সংখ্যক বিদেশী গবেষক সম্মেলনে অংশগ্রহণ সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণাক্ষেত্রে সুনামের প্রতিফলন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি), জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন।

বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান সম্মেলন আয়োজনে সহযোগিতাকারী সকল প্রতিষ্ঠান, স্পন্সর, আয়োজক কমিটি, রিভিউয়ার, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, স্পিকসকন ২০২৬ বাউয়েট তথা বাংলাদেশের আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্সের সভাপতি ও ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ওসমান গনি এবং কনফারেন্সের লোকাল এরেজমেন্ট সভাপতি ও ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy