প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম (ভিজিট : ৬)

X
ফাইল ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ সোমবার সকাল ১০টায়। প্রকাশিত ফলে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ফল পুনঃনিরীক্ষণের সুযোগ। বরাবরের মতো এবারও নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণ করতে পারবেন। আগামীকাল ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।