কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, কমেছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার বাড়লেও

2026-08-10T15:55:29+00:00
2026-08-10T15:55:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, কমেছে জিপিএ-৫
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। গত বছর পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ।

আজ সোমবার ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফল বিবরণী অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে এবং ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে।

ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের ৬৬ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন মেয়ে এবং ৩ হাজার ৯৬৬ জন ছেলে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম, ৫০ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ। বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ শতাংশ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি। গত বছর এ সংখ্যা ছিল ২২টি।

ফলাফল ঘোষণার সময় বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy