ভোলায় দুই প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় এবার এসএসসির ফলাফলে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। শীর্ষে রয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড

2026-08-10T18:08:19+00:00
2026-08-10T18:08:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলায় দুই প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৭)
ভোলায় দুই প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ
X

ভোলায় দুই প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ

ভোলায় এবার এসএসসির ফলাফলে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। শীর্ষে রয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। 

এছাড়াও প্রথমবার নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।  

ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে। 

এর মধ্যে ২৫জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছেন। এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১০৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এবারও এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।

পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে।

ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ থেকে প্রথমবারের মতো ৩৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬জন এবং এ গ্রেড পেয়েছেন ১৫জন। 

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় ভোলা জেলার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪হাজার ১৯৬জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে পাশ করেছেন ৭হাজার ৬২৫জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৪০জন। পাশের হার ৫৩ দশমিক ৭১শতাংশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy