দশমিনা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি তপন, সাধারণ সম্পাদক জাকির

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তপন কুমার দেবনাথকে সভাপতি এবং

2026-08-10T18:12:49+00:00
2026-08-10T18:12:49+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
দশমিনা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি তপন, সাধারণ সম্পাদক জাকির
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৬৮)
সভাপতি তপন, সাধারণ সম্পাদক জাকির
X

সভাপতি তপন, সাধারণ সম্পাদক জাকির

দশমিনা উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তপন কুমার দেবনাথকে সভাপতি এবং মো. জাকির হোসেন হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে  ১০টার দিকে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মানবাধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার জানান, মানবাধিকার কমিশন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বই সরবরাহ, অসহায় মানুষের আইনি সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করবে।

তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে এবং জনকল্যাণে সংগঠনটি আন্তরিকভাবে কাজ করবে। এ কার্যক্রম বাস্তবায়নে তারা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy