‎রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশের সাথে পাশ্ববর্তী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর

2026-08-10T19:27:23+00:00
2026-08-10T19:27:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‎রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ২)
পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
X

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশের সাথে পাশ্ববর্তী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সাথে আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং নতজানু নীতির কারণে বিগত সরকার ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত করতে পারে নাই।  রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।
সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে "দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতাঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল।
‎শহীদউদ্দিন চৌধুরী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদী ভাঙ্গন, খরা, লবণাক্ততা ও পানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঝুঁকি তৈরী করছে। নদীর পানির প্রবাহ ও বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎এসময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করে টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জ্বালানী ও আঞ্চলিক যোগাযোগের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার উপর গুরুত্বারোপ করেন  মন্ত্রী।  
‎প্রতিমন্ত্রী আজাদ বলেন,  প্রধানমন্তী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যো পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে, সহসাই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত পেলে দ্রুততম সময়ে কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজ,  তিস্তা মহাপরিকল্পনা এবং খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্পের স্বনির্ভর বাংলাদেশের  আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
‎সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্য সচিব  প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। কী নোট স্পীকার ছিলেন পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেন। অতিথি ছিলেন  সাবেক সচিব প্রকৌশলী  এএনএইচ আক্তার হোসেন প্রমুখ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy